বিভিন্ন অভিযোগের কারণে শাম্মি সিলভার নেতৃত্বাধীন শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে দিয়ে ট্রান্সফরমেশন কমিটি গঠন করেছে দেশটির সরকার।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mb2f
বিভিন্ন অভিযোগের কারণে শাম্মি সিলভার নেতৃত্বাধীন শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে দিয়ে ট্রান্সফরমেশন কমিটি গঠন করেছে দেশটির সরকার।
৯ সদস্যের ‘অন্তর্বর্তীকালীন কমিটিতে আলোচিত নাম কুমার সাঙ্গাকারা। তিনি শ্রীলংকান ক্রিকেটের নক্ষত্র। সাবেক এই অধিনায়ক ছাড়াও অন্তর্বর্তীকালীন এই কমিটিতে রয়েছেন– রোশান মহানামা এবং সিদাথ ওয়েত্তিমুনি।
এই কমিটির প্রধান করা হয়েছে দেশটির প্রধান বিরোধী দলের (সামাগি জানা বালাওয়েগয়া) সংসদ সদস্য এরান বিক্রমারত্নেকে। কমিটির দায়িত্ব পালনের স্বার্থে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
দায়িত্বে পেয়ে বিক্রমারত্নে বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো শ্রীলঙ্কা ক্রিকেটের শাসনকাঠামোর সম্পূর্ণ সংস্কার। এই প্রচেষ্টার মূল ভিত্তি হবে নতুন সংবিধান বাস্তবায়ন, যাতে এটি খেলার জন্য একটি শক্তিশালী ও আধুনিক ভিত্তি হিসেবে কাজ করে।’
বিক্রমারত্নে বলেন, ‘কমিটির দ্বিতীয় কাজ হলো- মাঠের পারফরম্যান্সে উন্নতি নিশ্চিত করা। আমরা আমাদের জাতীয় দলগুলোকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় কাঠামো, বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং প্রণোদনা মডেল তৈরির দিকে মনোযোগ দেব।’
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়
