সিলেটে শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হারলো বাংলাদেশ

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

সিলেটের মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাটিং পেয়ে লঙ্কানরা ২০ ওভারে ৪ উইকেটে করে ১৬১ রান। সর্বোচ্চ ৬১ রান করেন হারশিতা সামারবিক্রমা। ৩৫ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মেরেছেন।

Advertisements

শ্রীলঙ্কার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন দুলানি। বাংলাদেশের সুলতানা ৪ ওভারে ২৯ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। নাহিদার (৬.৫ ইকোনমি) তুলনায় মারুফা খরুচে বোলিং করেছেন। ৪ ওভারে ৩৭ রান দিয়েছেন মারুফা।

১৬২ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস দারুণ শুরু করেন। ২২ বলে গড়েন ৩৯ রানের জুটি। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় বাংলাদেশ। ৫ রানে ৪ উইকেট হারিয়ে ৫.৩ ওভারে ৪ উইকেটে ৪৪ রানে পরিণত হয়। স্বাগতিকদের ইনিংসে এরপর আরও দুটি ৩৯ রানের জুটি হয়েছিল। তবে পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তার-সোবহানা মোস্তারির ৫০ বলে ৩৯ রানের জুটি বাংলাদেশকে অনেকটা পিছিয়ে দেয়।

Advertisements

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানে থেমে যায় স্বাগতিকেরা। স্বর্ণার ৪৫ বলে ৬০ রানের ইনিংস ভেস্তে গেছে। ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। অষ্টম উইকেটে সুলতানা খাতুনের সঙ্গে স্বর্ণার ২৭ বলে ৩৯ রানের জুটি কেবল হারের ব্যবধান কমাতে পেরেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর পাশাপাশি মালকি মাদারা, মিতালি অযোধ্যাও নিয়েছেন দুটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার হর্ষিতা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pt55
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন