জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা

- Advertisements -

কারাগারে চোখের দৃষ্টিশক্তি প্রায় সব হারিয়েছেন ইমরান খান সম্প্রতি সংবাদমাধ্যমে এমন তথ্য উঠে এসেছে। ক্রিকেট মাঠের সহযোদ্ধার এমন কঠিন সময়ে মন কাঁদছে ওয়াসিম আকরামের।

এই কিংবদন্তি ফাস্ট বোলার পাকিস্তান সরকারকে আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যেন সর্বোত্তম চিকিৎসা পান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আকরাম লিখেছেন, ‘আমাদের স্কিপার (অধিনায়ক) ইমরান খানের স্বাস্থ্য ঝুঁকিতে পড়া সত্যিই দুঃখজনক। আমি আন্তরিকভাবে আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখবে। নিশ্চিত করবে, তিনি সর্বোত্তম চিকিৎসা পান। তাকে ধৈর্য, দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।’

Advertisements

ইমরানের অধিনায়কত্বে আকরামের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো ঘটে। ১৯৯২ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। খানের নেতৃত্ব আর আকরামের বোলিং দক্ষতায় শিরোপা জিতেছিল পাকিস্তান।

সম্প্রতি আদালত ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত একটি রিপোর্ট পর্যালোচনা করেছে। রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি আছে এবং চক্ষুবিশেষজ্ঞের মূল্যায়ন প্রয়োজন। আদালত নির্দেশ দিয়েছেন ১৬ ফেব্রুয়ারি পূর্ণ মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে।

Advertisements

ইমরান খানের পরিবার ও ভক্তরা চিকিৎসা ও স্বচ্ছতার দাবি জানিয়েছেন। তার ছেলে কাসিম টুইট করেন, ‘আমরা জানি বাবা ডান চোখের প্রায় সব দৃষ্টি হারিয়েছেন। ৯২২ দিনের একাকী কারাভোগ, চিকিৎসার অবহেলা এবং যথাযথ চিকিৎসার অবরোধ এর সরাসরি ফল।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i4yq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন