দুজনের দল প্লে-অফে, তবে ব্যর্থ চারজনই

- Advertisements -

নাসিম রুমি: লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে খেলছেন চারজন বাংলাদেশি। এদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। টানা ব্যর্থতায় হৃদয়-মুস্তাফিজের দল বার পড়ে গেছে গ্রুপ পর্ব থেকে। তবে বাকি দুই বাংলাদেশি খেলোয়াড় তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম কাটাচ্ছেন মধুর সময়। তাদের দল জায়গা করে নিয়েছে প্লে-অফে।

এলপিএলে টানা পাঁচ ম্যাচ বেঞ্চে বসে ছিলেন তাওহীদ হৃদয়। এরপর মঙ্গলবার (১৬ জুন) দলে ফিরলেও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। কলম্বোর স্ট্রাইকার্সের বিপক্ষে ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তিনি।

Advertisements

তবে তার দল ডাম্বুলা ১২৪ রানের টার্গেট দিয়েও ২৮ রানের জয় পায়। নিট রানরেটে পাঁচ দলের মধ্যে পঞ্চম স্থানে থেকে বিদায় নেয় তারা। ডাম্বুলার নিট রানরেট -০.২২৬৯। আট ম্যাচে ডাম্বুলার সমান তিন জয় পেয়েও রানরেটে (০.০৩৩) এগিয়ে থাকায় প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে শরিফুল ইসলামের দল ক্যান্ডি

শরিফুলের দলের মতো প্লে-অফে জায়গা করে নিয়েছে আরেক পেসার তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্সও। আট ম্যাচের চারটিতে জয় পাওয়া কলম্বো তৃতীয় স্থানে থেকে প্লে-অফে উঠেছে।

Advertisements

তবে ব্যক্তিগতভাবে চারজন টাইগারই এবারের এলপিএলে বাজে সময় কাটাচ্ছেন। পারফরম্যান্সের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন। তাওহীদ হৃদয় পাঁচ ম্যাচ পরে দলে ফিরলেও আবার ব্যর্থ হয়েছেন। ডাম্বুলার হয়ে কলম্বোর বিপক্ষে আগের লেগে ৫৩ রান দেয়ার পর বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমানও। কলম্বোর একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিনও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rjnj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন