না খেলেও ২১ কোটির পুরোটাই পাচ্ছেন রিশভ পান্ট

- Advertisements -

নাসিম রুমি: গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ভারতের উইকেটকিপার-ব্যাটার রিশভ পান্ট অন্তত মাস ছয়ের জন্য মাঠের বাইরে। জাতীয় দলের পাশাপাশি আইপিএলের ১৭তম আসরেও খেলতে পারছেন না। তবে দুই মাধ্যমেরই পূর্ণ বেতন পাবেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘রিশভ পান্ট আসরে খেলতে পারছে না। আমি দিল্লির সাথে আছি এবং এটা তার অন্যতম আসর হতে পারত। তার অনুপস্থিতি দলকে ভোগাবে।’

Advertisements

আইপিএল খেলতে না পারলেও দিল্লির অধিনায়ক বেতন ১৬ কোটি রুপির পুরোটাই পাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বছরের পাঁচ কোটি রুপিও পাবেন পান্ট। দেশটির ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অধীনে থাকা কোনো খেলোয়াড় চোটে আইপিএলে খেলতে না পারলে বেতনের পুরোটা দেয় বিসিসিআই।

গত ৩০ ডিসেম্বর রুরকির নারসানে হাম্মাদপুর ঝালের কাছে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পান্ট। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দিল্লিতে স্থানান্তরের পর হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে কয়েকদিন আগেই।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/142m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন