পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি আবারও দুঃসংবাদ শুনলেন বাবর-রিজওয়ান

- Advertisements -

একই সপ্তাহে দুটি দুঃসংবাদ পেলেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এশিয়া কাপের স্কোয়াডে জায়গা না পাওয়ার এক দিন পরই এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন হলো এই দুজনের।

আজ মঙ্গলবার ২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। সেখানে গতবারের মতো ‘এ’ ক্যাটাগরিতে নয়, বাবর ও রিজওয়ানকে নামানো হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো—নতুন তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারই রাখা হয়নি।

গত চুক্তিতে বাবর ও রিজওয়ানই ছিলেন একমাত্র ‘এ’ ক্যাটাগরিভুক্ত ক্রিকেটার। নতুন সিদ্ধান্তে বোর্ড যেন একটি বার্তা দিচ্ছে—কর্মদক্ষতা ও সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই হবে মূল্যায়ন।

তবে নতুন চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বেড়েছে। ২০২৪-২৫ মৌসুমে যেখানে ২৭ জন ছিলেন, এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩০। এর মধ্যে ১২ জন একেবারেই নতুন মুখ।

Advertisements

উন্নতি হয়েছে কয়েকজনের। আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাদাব খান এবার উঠেছেন ‘বি’ ক্যাটাগরিতে। এই তালিকায় রয়েছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিও, যিনি আছেন আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও।

অন্যদিকে, এশিয়া কাপের দলে না থাকলেও কেন্দ্রীয় চুক্তিতে টিকে গেছেন নাসিম শাহ। তাকে রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে।

কেন্দ্রীয় চুক্তির তালিকা (২০২৫–২৬):

ক্যাটাগরি ‘বি’ (১০ জন):

আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।

ক্যাটাগরি ‘সি’ (১০ জন):

Advertisements

আবদুল্লাহ শফিক, ফহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান ও সৌদ শাকিল।

ক্যাটাগরি ‘ডি’ (১০ জন):

আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zjdj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন