মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের ম্যাচ চলছে। যদিও আজ কোনো দলের খেলা নেই। তবে ম্যাচহীন দিনে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল ফিজের মাথায় আঘাত করে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন। তিনি বলেন, ‘দেখছেন তো মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।’

Advertisements

আজ (রোববার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় ওই ঘটনা ঘটে। মুস্তাফিজের চোট কতটা গুরুতর সেটা নিশ্চিত হওয়া যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে। মূলত মাথার পেছনের সাইডে বল লেগেছে মুস্তাফিজের। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন তিনি বোলিং সাইডে ছিলেন। হঠাৎই বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে।

Advertisements

রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। যা নিঃসন্দেহে তার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লার জন্য বড় ধাক্কা। এখন পর্যন্ত দলটির জার্সিতে ৯ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3ez1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন