হবু শ্বশুরের জার্সি পেয়ে আপ্লুত শাহিন আফ্রিদি

- Advertisements -

শাহিন শাহ আফ্রিদি, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, দেশটির কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদির মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।

তবে সেই গুঞ্জনের ডালপালা গজাতে দেননি শহিদ আফ্রিদি। তার আগেই তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে, তার বড় মেয়েকে বিয়ে করবেন শাহিন আফ্রিদি।

Advertisements

যদিও বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে দুই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরই বাগদান সেরে রাখা হবে।

এদিকে, শাহিন আফ্রিদির সঙ্গে ঘটে গেল একটি মজার ও বিস্ময়কর ঘটনা। বিয়ের আগেই জাতীয় ক্রিকেট দলে হবু শ্বশুরের জার্সি পেয়ে গেলেন তরুণ শাহিন আফ্রিদি, যা পেয়ে বেজায় খুশি ২১ বছর বয়সী শাহিন।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে শহিদ আফ্রিদির ১০ নম্বর জার্সিটি পরেই খেলবেন শাহিন। অভিষেকের পর থেকে এতদিন তার জার্সি নম্বর ছিল ৪০; এখন থেকে ক্যারিয়ারের সামনের দিনগুলোতে হয়তো ১০ নম্বর পরেই খেলতে দেখা যাবে তাকে।

Advertisements

হবু শ্বশুরের জার্সি পেয়ে আপ্লুত শাহিন টুইটারে লিখেছেন, “এটা স্রেফ একটা জার্সি নম্বরের চেয়ে অনেক বেশি কিছু। এই জার্সি সততা, নিষ্ঠা ও পাকিস্তানের প্রতি গভীর ভালোবাসার প্রতীক। লালার (শহিদ আফ্রিদি) ১০ নম্বর জার্সি পরে আমি এখন পাকিস্তানের হয়ে খেলব। আমি কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। শুধুই পাকিস্তান।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/s16i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন