অস্ট্রেলিয়া দলে আবারও করোনার হানা

- Advertisements -

অস্ট্রেলিয়া দলে আবারও করোনা আঘাত হেনেছে। পাকিস্তান সফরে থাকা অস্ট্রেলিয়ার  জশ ইংলিশের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন অ্যাশটন আগার। এ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দুই অজি ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন।

মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফিজিওথেরাপিস্ট ব্রেন্ডন উইলসনও করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisements

এছাড়াও চোটের কারণে অলরাউন্ডার মিচেল মার্শকেও পাচ্ছে না সফরকারীরা। দলের দুই করোনা আক্রান্ত খেলোয়াড়কে ছাড়াই এরইমধ্যে ওয়ানডে সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। আজ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়িয়েছে।

Advertisements

এর আগে কনুইয়ের সমস্যার কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ অজি ব্যাটার স্টিভ স্মিথ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nfw6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন