কোহলিদের নতুন অধিনায়কের নাম ঘোষণা

- Advertisements -

গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছিলেন ফ্যাফ ডু প্লেসি। তবে, এবারের নিলামের আগে এই প্রোটিয়া তারকাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গুঞ্জন ছিল পুনরায় দলটির অধিনায়কত্ব পেতে পারেন বিরাট কোহলি। অবশ্য সব গুঞ্জন উড়িয়ে নতুন অধিনায়ক হিসেবে রজত পাতিদারের নাম ঘোষণা করেছে বেঙ্গালুরু।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে।

Advertisements

২০২১ সালে কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর ফ্যাফ ডু প্লেসিকে অধিনায়ক করেছিল বেঙ্গালুরু। তাকে ২০২২ মেগানিলামে কেনাই হয়েছিল অধিনায়ক করা হবে বলে। তবে মহানিলামের আগে ডু প্লেসিকে ছেড়ে দেওয়া হয়। এমন কোনো ক্রিকেটারকেও নেওয়া হয়নি যিনি ভবিষ্যতের অধিনায়ক হতে পারেন।

আবার হঠাৎ করে শোনা যায়, নেতৃত্ব নিতে রাজি হয়েছেন কোহলি। তবে নিজে থেকে কিছুই বলেননি সাবেক অধিনায়ক। আনুষ্ঠানিক ঘোষণার আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন এটাও পরিষ্কার হয়ে যায় যে, নেতৃত্বের দৌড়ে নেই কোহলি। শেষ পর্যন্ত সেটিই হয়েছে।

পাতিদার অধিনায়ক হওয়ার পর কোহলি বলেছেন, তোমাকে অসংখ্য অভিনন্দন। যেভাবে এই দলের হয়ে তুমি নিজের সেরাটা দিয়েছো তা মনে রাখার মতো। দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই আশা করি। আমি এবং বাকি সতীর্থ সব সময়ে তোমার পাশে থাকব। তোমার জন্য প্রচণ্ড খুশি। তুমি এই সম্মানের যোগ্য। নিজেই এটা আদায় করে নিয়েছো।

Advertisements

মেগা নিলামের আগে যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল বেঙ্গালুরু, তার একজন পাতিদার। ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাকের ফাইনালেও তুলেছিলেন তিনি। তবে আইপিএলে অধিনায়কত্ব করেননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zo2l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন