চেন্নাইয়ের জার্সিতে মাঠে নেমেই কাঁপিয়ে দিলেন মোস্তাফিজ

- Advertisements -

নাসিম রুমি: সাদা বলের ক্রিকেটে বাজে সময় কাটছিল মোস্তাফিজুর রহমানের। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

অনেকে ভেবেই নিয়েছিলেন, এবারের আইপিএলে তার খেলাই অনিশ্চিত।

Advertisements

গত মৌসুমের শেষ দুই ম্যাচে ৭ ওভারে ৭৯ রানে ১ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজ।

কিন্তু ‘ভালো করার প্রত্যয়’ নিয়ে আইপিএল খেলতে গিয়েই কাঁপিয়ে দিলেন ‘দ্য ফিজ’। ১২ বলেই তুলে নিলেন ৪ উইকেট।

২০২৪ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মোস্তাফিজের নতুন দল চেন্নাই সুপার কিংস আজ মুখোমুখি হয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি।

Advertisements

আইপিএলের গত কয়েকটি আসরে নিজের ছায়া হয়ে থাকা এই বাঁহাতি পেসার আজ চেন্নাইয়ের হয়ে প্রথমবার মাঠে নেমেই ৪ উইকেট শিকার করেছেন। প্রথম দুই ওভারেই নেন ২টি করে উইকেট, মাত্র ৭ রান খরচে!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r9f0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন