বিশ্বকাপে সব দলের বিপক্ষে জেতার জন্য খেলব: জাহানারা

- Advertisements -

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের গ্রুপে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া। গ্রুপ ‘এ’-তে আরো আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

কিশোরীদের মতো সালমা, রুমানা, নিগাররা কি পারবেন অস্ট্রেলিয়ার মতো প্রবল প্রতিপক্ষকে হারাতে। ভারতীয় দৈনিক ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা জানালেন বাংলাদেশের স্বপ্নের পরিধিটা আরো বড়, ‘বিশ্বকাপে আমরা নিজেদের একটা ছাপ রাখতে চাই। অবশ্যই সব দলের বিপক্ষে জেতার জন্য খেলব আমরা।’

Advertisements

লক্ষ্যটা বড় হলেও বাস্তবতাটা ভুলে যাননি জাহানারা, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যবধান অনেক। আমাদের মেয়েরা সেই বিশ্বকাপে সাহসী ক্রিকেট খেলেছে। কিন্তু সিনিয়র দলে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে সব কিছুতে অনেক এগিয়ে।’

Advertisements

১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। আর আগামীকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন নিগার-জাহানারারা। ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ভারত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7mxw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন