খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে পুলিশ সপ্তাহ- ২০২৬ পালিত।
আজ ১১-৫-২৬ সোমবার বিকাল ৫টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে, খুলনা জেলা ট্রাফিক পুলিশ এবং ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় পুলিশ সপ্তাহ ২০২৬ পালিত হয়। পুলিশ সপ্তাহ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতায় পরিবহন চালক, শ্রমিক,পথচারীদের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট উত্তম কুমার,Asi পলাশ শেখ (ডুমুরিয়া থানা) সহ সঙ্গীও ফোর্স।নিসচা উপদেষ্টা সাংবাদিক কাজী আব্দুল্লাহ, শেখ এনায়েত হোসেন, সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, রবিউল ইসলাম, যুগ্ন সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, কোষাধক্ষ্য শাহরুখজ্জামান সবুজ,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, কার্যকরী সদস্য আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, জুয়েল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
