বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময়

- Advertisements -

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে জাতীয়
সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১১ মে) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়ে সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, অবৈধ ফুটপাত দখলমুক্তকরণ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়কের পাশে শুকনো গাছপালা অপসারণ, নতুন জেব্রা ক্রসিং ও রোড সাইন স্থাপনসহ জনসচেতনতামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Advertisements

নিসচা নেতৃবৃন্দরা বড়লেখার সড়ক ব্যবস্থাপনার নানা সমস্যা ও জনদুর্ভোগের বিষয় ইউএনও’র কাছে তুলে ধরলে নবাগত ইউএনও মাহবুব আলম মাহবুব গুরুত্বসহকারে তা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে সড়ক নিরাপত্তা কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন এবং নিসচা বড়লেখা শাখার সার্বিক সহযোগিতা কামনা করেন।

নবাগত ইউএনও ছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

Advertisements

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার পৃষ্ঠপোষক আব্দুল আজিজ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, সমাজকল্যাণ ও সহ-ক্রীড়া সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন এবং কার্যনির্বাহী সদস্য রাহেল আহমদ প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n2rc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন