পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা হলেন মমতার বিশ্বস্ত শোভনদেব

- Advertisements -

এবারের বিধানসভা নির্বাচনে ৮০টি আসন জিতে প্রধান বিরোধী দলের ভূমিকায় এসেছে রাজ্য সরকারে সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতা এবং রাজ্য সরকারের বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত ও আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত। এবারের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ কেন্দ্র ভবানীপুরে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ায় এবার আর বিধানসভায় প্রবেশের টিকিট পাননি।

Advertisements

অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায় তার নিজ কেন্দ্র বালিগঞ্জে প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শতরূপা চট্টোপাধ্যায়কে ৬১ হাজার ৪৭৬ ভোটে পরাজিত করে জয় নিশ্চিত করেছেন। এই জয়ের মাধ্যমে টানা ১০ বার বিধানসভা নির্বাচনে জয়ের রেকর্ডও করেছেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শোভনদেবের আগে কোনো প্রার্থী টানা এতবার বিজয়ী হতে পারেননি।

১৯৪৪ সালে জন্ম নেওয়া শোভনদেব চট্টোপাধ্যায় যৌবনে মুষ্টিযুদ্ধ (বক্সিং) অনুশীলন করতেন। রাজনীতির হাতেখড়ি হয়েছিল কংগ্রেসের মাধ্যমে। তার আগে তৎকালীন কলকাতা পৌরসভায় চাকরি করতেন তিনি। কংগ্রেসের প্রার্থী হিসেবে ১৯৯১ এবং ১৯৯৬ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থেকে নির্বাচন করেন। কিন্তু কলকাতা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে মতান্তরের জেরে দলটির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন।

তৃণমূল কংগ্রেস গঠিত হয় ১৯৯৮ সালে। তৃণমূলের প্রতিষ্ঠাকাল থেকে দলটির সঙ্গে আছেন শোভনদেব। তৃণমূলের কেন্দ্রীয় নির্বাহী সদস্যের পাশাপাশি তিনি নিয়মিত শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলেন এবং বর্তমানে কলকাতা অটো-রিকশা চালক ইউনিয়নের প্রেসিডেন্ট তিনি। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তার নিজ হাতে গড়া।

Advertisements

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার বিশ্বস্ততার সবচেয়ে উজ্জল নজির দেখা গেছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। সেবার কলকাতার ভবানিপুর আসন থেকে প্রার্থী হয়েছিলেন শোভনদেব, জয়ীও হয়েছিলেন। কিন্তু তারপরও তৃণমূল সভানেত্রীর আহ্বনে সাড়া দিয়ে সেই আসনটি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়েছিলেন তিনি। পরে খড়দহ আসনের উপনির্বাচনে জয়ী হয়ে ফের বিধানসভায় ফিরে আসেন শোভনদেব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fw7w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন