ভারতে খেলতে আসা অজি ক্রিকেটারের হোটেল রুমে সাপ!

- Advertisements -

এই মুহূর্তে ভারতে আছে অস্ট্রেলিয়ার দুটি দল। একটি নিয়মিত দল, আরেকটি সাবেকদের নিয়ে গড়া। সাবেকদের প্রতিনিধি হিসেবে লিজেন্ডস লিগ ক্রিকেট খেলতে ভারতে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মিচেল জনসন। এবার তার হোটেলের ঘরে বেরিয়ে পড়ল একটি সাপ! সেই সাপের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে জনসন জানতে চেয়েছেন, সেটি কোন প্রজাতির সাপ।

Advertisements

ইনস্টাগ্রামে জনসন লিখেছেন, ‘কেউ বলতে পারবে এটি কোন প্রজাতির সাপ? আমার ঘরের দরজায় ঝুলছিল। ‘

লিজেন্ডস লিগ ক্রিকেটে ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলছেন জনসন। টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। ইতোমধ্যে তিনি দুটি ম্যাচ খেলে ফেলেছেন। এবার জনসন ও তার দল কলকাতা থেকে লখনৌ গিয়েছেন ম্যাচ খেলতে। তবে সাপটি কলকাতার হোটেলের নাকি লখনৌয়ের হোটেলের- সেটা তিনি পরিস্কার করেননি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yctw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন