মৃত্যুর মুখ থেকে ফেরা তামিমের ঈদের শুভেচ্ছা

- Advertisements -

কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিপদের সেই সময় পার করে এখন তিনি সুস্থ হয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। এই বিশেষ দিনে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তামিম।

আজ ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ এবারের ঈদে আপনাকে স্বাস্থ্য, আনন্দ ও উন্নতি দান করুন। ঈদ মোবারক।’

Advertisements

গত ২৪ মার্চ বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তামিম। দ্রুত তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

Advertisements

এভারকেয়ার হাসপাতালে দুই দিন চিকিৎসা নেওয়ার পর ২৮ মার্চ তিনি বাড়ি ফিরে যান। এবার ঈদটা তাই পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন তামিম। তবে হৃদরোগে আক্রান্ত হওয়ার সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি তিনি। হয়তো সেই কারণেই তার ঈদ শুভেচ্ছায় সবার সুস্বাস্থ্যের জন্য বিশেষ প্রার্থনা ছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8s2m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন