সকালেই মার্শের মৃত্যুতে টুইট করেছিলেন ওয়ার্ন; সন্ধ্যায় চলে গেলেন নিজেই!

- Advertisements -

একই দিনে অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি রড মার্শ আর শেন ওয়ার্ন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মার্শের বয়স হয়েছিল ৭৪। হার্ট অ্যাটাকের পর গত এক সপ্তাহ ধরে তিনি কোমায় ছিলেন। আজ সকালে পাড়ি জমান না ফেরার দেশে।

Advertisements
আর সন্ধ্যা পেরোতেই এলো ভয়াবহ দুঃসংবাদ। অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই! থাইল্যান্ডে অবস্থানের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন!
অথচ আজ সকালেই মার্শের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছিলেন ওয়ার্ন। তিনি লিখেছিলেন, ‘মার্শের মৃত্যুসংবাদ শুনে খুব কষ্ট লাগছে। তিনি ছিলেন আমাদের এই শ্রেষ্ঠ খেলাটির একজন কিংবদন্তি এবং অনেক ছেলে-মেয়ের জন্য অনুপ্রেরণার নাম। ক্রিকেটই ছিল তার ধ্যানজ্ঞান এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের তিনি অনেক দিয়েছেন। রড এবং তার পরিবারের জন্য অনেক ভালোবাসা। শান্তিতে ঘুমাও সতীর্থ। ‘

এই টুইটাই হয়ে রইল ওয়ার্নের জীবনের শেষ টুইট! কে জানত, সন্ধ্যার পর ওয়ার্ন নিজেই চলে যাবেন না ফেরার দেশে! সেটাও আবার মাত্র ৫২ বছর বয়সে। ওয়ার্নের ম্যানজেম্যান্টের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘শেন ওয়ার্নকে তার ভিলায় নিঃসাড় অবস্থায় পাওয়া যায়। এরপর মেডিক্যাল টিমের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো যায়নি। ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে তাদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা যাচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। ‘

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/t95n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন