সাকিব দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে: পাপন

- Advertisements -

দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের পর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপান।

পাপন বলেন, ‘আগেও বলেছি, সাকিব একটি চিঠি দিয়েছিল। সে ছয় মাসের জন্য ছুটি চেয়েছিল।

Advertisements

আইপিএলের জন্য। এখন যেহেতু আইপিএল নেই, সে টেস্ট খেলবে।  ও তো ওয়ানডে খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। টেস্ট খেলবে না এটা হয়? সে টেস্টেও খেলবে। ’

Advertisements

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ হেরে গেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানরা জয় পেয়েছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে তারা পৌঁছে যায় ৪০ দশমিক ১ ওভারেই। ফলে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে আফগানরা, বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1z14
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন