সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চড়াও হলেন সাকিব

- Advertisements -

নাসিম রুমি: সাকিব আল হাসান— বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম। মাঠে খেলায় নৈপুণ্য দেখিয়ে ক্রিকেট বিশ্বে সমীহ আদায় করেছেন, বাধ্য করেছেন বাংলাদেশকে সমীহ করতে। একক নৈপুণ্যে অনেক ম্যাচ জেতালেও ক্যারিয়ারে বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারেননি এই ক্রিকেটার। ফের নয়া বিতর্কে জড়াল এই তারকা ক্রিকেটারের নাম।

আজ সোমবার (৬ মে) খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ডিপিএলে লড়ছে প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই হেভিওয়েট ম্যাচের আগে বিতর্কে জড়ালেন সাকিব। স্টেডিয়ামের ভেতর ও বাইরে ভক্তদের ওপর চড়াও হলেন সাকিব।

Advertisements

ঘটনা ম্যাচ শুরুর আগে। মাঠের ভেতর দেশসেরা দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। সেসময় এক ভক্ত হুট করেই হাতে ফোন নিয়ে সাকিবের কাছে এগিয়ে যান সেলফির আবদার নিয়ে। বিষয়টি নজরে আসে সাকিবের। প্রথমবার মানা করলেও সাকিবের কথা শোনেননি সেই ভক্ত।

এ সময় বাধ্য হয়েই তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব। তেড়ে গিয়ে সেই ভক্তকে মারতে যান এই বাঁহাতি অলরাউন্ডার। এবং শেষমেশ সেই ভক্তকে মাঠ থেকে বের করে দেন তিনি। বিষয়টি নজর এড়ায়নি উপস্থিত গনমাধ্যমকর্মীদেরও।

Advertisements

এখানেই শেষ নয়, সকালে স্টেডিয়ামের প্রবেশের সময়ও মেজাজ হারান সাকিব। তখনও এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে আসলে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দেন সাকিব। সবমিলিয়ে ম্যাচের আগে বেশ আগ্রাসী ভূমিকায় দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ykzh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন