গাড়ি দুর্ঘটনায় বেঁচে গেলেন অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার

- Advertisements -

পাকিস্তান ছাড়ার আগে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় বেঁচে গেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট ধারাভাষ্যকার অ্যাডাম কলিন্স, তিনি কাজ করেন এসইএন’র সঙ্গে।

৩৭ বছর বয়সী কলিন্স টেস্ট সিরিজ কাভার করতে গিয়েছিলেন পাকিস্তানে। দেশে ফেরার জন্য লাহোর বিমানবন্দরে যাওয়ার পথে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে তার গাড়ি ধাক্কা খায়।

Advertisements

কলিন্সের বুকে ও পেটে আঘাত লাগে, তার গাড়ি চালক গুরুতর আহত। এই ধারাভাষ্যকারের বক্তব্য অনুযায়ী, ছয় ঘণ্টা অস্ত্রোপচারের পর স্থিতিশীল অবস্থায় ফিরেছেন গাড়ি চালক। এক মাস হাসপাতালে থাকতে হবে তাকে।

তবে কলিন্স নিরাপদ ছিলেন এবং লন্ডনে তার পরিবারের কাছে ফিরেছেন। দ্য অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘যে গতিতে ট্রাকের সঙ্গে আমাদের গাড়ি ধাক্কা লেগেছিল, তারপরও যে আমি অক্ষত আছি কারণ আমার সিটবেল্ট লাগানো ছিল।

Advertisements

৩৭ বছর বয়সী এই ধারাভাষ্যকার আহত গাড়ি চালকের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/maai
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন