ভারতীয় স্পিন কোচ হচ্ছেন সাইরাজ বাহুতুলে

- Advertisements -

সাবেক ভারতীয় স্পিনার সাইরাজ বাহুতুলে দেশটির জাতীয় ক্রিকেট দলের কোচ হতে যাচ্ছেন। তিনি বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আইপিএলের মৌসুম শেষে পাঞ্জাব কিংসের স্পিনারের কোচ থেকে সরে দাঁড়াবেন সাবেক এই ক্রিকেটার। এছাড়া তিনি দায়িত্ব গ্রহণের জন্য ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

Advertisements

বিসিসিআই-এর অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, বাহুতুলে ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে ভারতের হয়ে দুটি টেস্ট এবং আটটি ওয়ানডে খেলেছেন। স্পিন-বোলিংয়ে তার কোচিং দক্ষতার জন্য একটি শক্তিশালী খ্যাতি অর্জন করেছেন। জানা গেছে, তার এই দক্ষতা গম্ভীরের দৃষ্টি আকর্ষণ করেছে।

টিম ইন্ডিয়ার বর্তমান কোচিং লাইনআপে রয়েছেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক, ফাস্ট-বোলিং কোচ মর্নে মরকেল, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং সহকারী কোচ রায়ান টেন ডোয়েসকাট। এই মুহূর্তে কোনো নির্দিষ্ট স্পিন-বোলিং কোচ নেই এবং মনে করা হচ্ছে গম্ভীর এই পদের জন্য বাহুতুলের নাম প্রস্তাব করেছেন।

ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বাধীন ন্যাশনাল ক্রিকেট একাডেমি-সেন্টার অফ এক্সিলেন্সে থাকাকালীন বাহুতুলে অতীতে কয়েকবার সিনিয়র ভারতীয় দলের সঙ্গে ভ্রমণ করেছেন। ভারতের সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড় ২০২৩ সালের বর্ডার-গাভাস্কার ট্রফির সময় বাহুতুলেকে ভারতীয় দলে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন এবং শ্রীলঙ্কা সফরের সময় তাকে সাপোর্ট স্টাফ হিসেবেও অন্তর্ভুক্ত করেছিলেন।

Advertisements

আশা করা হচ্ছে, বাহুতুলে শিগগিরই ভারতীয় দলের সেটআপে অন্তর্ভুক্ত হবেন, যদিও এর সঠিক সময় পাঞ্জাব কিংসের সঙ্গে তার প্রতিশ্রুতির ওপর নির্ভর করবে। তিনি চলতি আইপিএল মৌসুমের শুরুতে প্রধান কোচ রিকি পন্টিংয়ের অধীনে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন। পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার আগে বাহুতুলে দ্রাবিড়ের অধীনে রাজস্থান রয়্যালসের হয়ে এক বছর দায়িত্ব পালন করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/05uo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন