মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে যা বললেন আইপিএল চেয়ারম্যান

- Advertisements -

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের চলতি ১৯তম আসরের নিলামের পর জানুয়ারির প্রথম সপ্তাহে বাদ দেওয়া হয়। তিন মাস পর এ নিয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়াকে তিনি দুর্ভাগ্যজনক বলেছেন।

ভারতের উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছিল ভারতীয় বোর্ড বিসিসিআই।

যে কারণে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরে পাকিস্তানও এ ঘটনায় জড়িয়ে পড়লে বিশ্বকাপ নিয়ে অচলাবস্থাও তৈরি হয়। এই পুরো ঘটনা পরিক্রমায় আইপিএল চেয়ারম্যান কোনো মন্তব্য করেননি।

মোস্তাফিজকে কেকেআর নিলাম থেকে কেনে ৯ কোটি ২০ লাখ রুপিতে। দুই কোটি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে নিয়ে চেন্নাইয়ের সঙ্গে রীতিমতো কাড়াকাড়ি হয় কেকেআরের। এমন চাহিদাসম্পন্ন একজন খেলোয়াড়কে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া নিয়ে ধুমালকে প্রশ্ন করে ফাইন্যান্সিয়াল টাইমস।

আইপিএল চেয়ারম্যান বলেন, ‘মাঝে মাঝে বিষয়গুলো যেভাবে ঘটে বা সামনে আসে, সেটাকে আমি দুর্ভাগ্যজনক বলব। আমার মনে হয় না যে দৈনন্দিন ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো আগ্রহ বা কোনো ভূমিকা রয়েছে। সরকার বড় পরিসরে ক্রিকেটের প্রতি সহায়ক ভূমিকাই পালন করে।’

তিনি যোগ করেন, ‘তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় যার প্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমি নিশ্চিত সুবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এমনটা আর ঘটবে না।’

মোস্তাফিজের ঘটনায় বিসিসিআই সরাসরি নির্দেশনা দিয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে ধুমাল বলেন, ‘আমি শুধু বলব এটা দুর্ভাগ্যজনক ছিল। এর বাইরে এ বিষয়ে আমি জানি না।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ld65
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন