সাকিবের পরিবর্তে দলে মুরাদ, যা বললেন প্রধান নির্বাচক

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর দিন তিনেক আগে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। মূলত নিরাপত্তাজনিত কারণে আগের স্কোয়াডে থাকা সাকিব আল হাসানের দেশে আসা হচ্ছে না। সে কারণেই তার পরিবর্তে প্রথম ম্যাচের দলে নেওয়া হয়েছে অনিভিষিক্ত বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদকে। পরে বিষয়টি ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বিসিবির পাঠানো এক বিবৃতিতে প্রধান নির্বাচক বলেন, ‘আমাদেরকে বলা হয়েছে সাকিব প্রথম টেস্টের জন্য অ্যাভেইলেবল নয়। সে তার টেস্ট ক্যারিয়ারের শেষদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু অভিজ্ঞতা ব্যাট ও বল হাতে তার যে তার সামর্থ্যের কোনো বিকল্প নেই আমাদের।’

Advertisements

এরপর মুরাদকে দলে নেওয়ার কারণও জানান লিপু, ‘হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমাদের সিস্টেমের মধ্যেও সে ছিল। হাসান মুরাদ আমাদের বোলিংয়ে ভারসাম্য আনবে, বিশেষত ঘরের মাটিতে। আমাদের বিশ্বাস তার এই পর্যায়ে খেলার মতো সম্ভাবনা আছে।’

Advertisements

এর আগেও গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। সেখানে দুটি ম্যাচও খেলেছেন মুরাদ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/46sa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন