সিপিএলে গোল্ডেন ডাকের বৃত্তে সাকিব

- Advertisements -

সোনার ডিম পাড়া হাঁস নয় স্বয়ং সোনার হাসের সন্ধান পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি কাপ্তান সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দুই গোল্ডেন ডাক মেরেছেন এই অলরাউন্ডার।

সিপিএলে জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে নিজের এই মৌসুমের অভিষেক ম্যাচে বল হাতে ১টি উইকেট পেয়েছিলেন সাকিব। কিন্তু ব্যাট হাতে গোল্ডেন ডাক। মানে প্রথম বলেই আউট।

Advertisements

সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নিয়ে হয়েছেন দলের সবচেয়ে সফল বোলার। কিন্তু ব্যাট হাতে সেই গোল্ডেন ডাক।

Advertisements

তবে সাকিব অলরাউন্ড নৈপুণ্য দেখাতে না পারলেও এই দুই ম্যাচেই জিতেছে তার দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। আর তাতেই সন্তুষ্ট আল হাসান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i26g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন