এক মণ গাঁজাসহ দুজন গ্রেফতার

- Advertisements -

কুড়িগ্রাম থেকে প্রাইভেটকারে রাজশাহীতে আসছিল ৪০ কেজি ১০০ গ্রাম গাঁজা। গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। জব্দ করা হয়েছে প্রাইভেটকারটিও। র‌্যাব-৫ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

Advertisements

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি জাগলাটারি গ্রামের মেহেদী হাসান হিরো (২৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের ফারুক উদ্দিন শাহ (৪৫)।

র‌্যাব জানায়, র‌্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল সোমবার ভোররাতে জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালপাড়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে এই গাঁজার চালান ধরে। কুড়িগ্রাম থেকে তারা ৪০ কেজি ১০০ গ্রাম ওজনের ওই গাঁজার চালানটি রাজশাহী এনেছিলেন। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/fksh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন