দাদি, ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযোগ তরুণের বিরুদ্ধে

- Advertisements -

দাদি-ফুফুসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। সোমবার রাত ৯টার দিকে ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রা জানায়, গদাধর ডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা কোদাল দিয়ে তার দাদি আমেনা বেগম (৭০) ও ফুফু রাহেলা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা বাধা দিতে এগিয়ে এলে কাবুল আহমেদ (৪০) নামে এক রিকশাচালককেও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisements

আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন হোসেন জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠানে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Advertisements

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত আকাশ মোল্লাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। হত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r6in
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন