কাঁঠাল কিনতে গিয়ে জাল নোটসহ চক্রের সদস্য আটক

- Advertisements -

বরিশাল নগরীতে কাঁঠাল কিনতে গিয়ে জাল নোটসহ ধরা পড়েছে চক্রের এক সদস্য। সোমবার সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে জাল নোট চক্রের সদস্যকে আটক করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আটক মো. সিদ্দিকুর রহমান (৪০) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার বাসিন্দা।

Advertisements

ওসি মিজানুর রহমান বলেন, আটক সিদ্দিক নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় দেড়শ টাকায় একটি কাঁঠাল কিনে পাঁচশ টাকার একটি জাল নোট দেয়। তখন কাঁঠাল বিক্রেতার সন্দেহ হলে পাশের দোকানিকে দেন। তারা নিশ্চিত হন নোটটি জাল। তখন তাকে আটকে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তার কাছ থেকে দুইশ টাকার আটটি, পাঁচশ টাকার ৫টি ও এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করেছে।

Advertisements

ওসি আরও বলেন, আটক সিদ্দিক সংঘবদ্ধ জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের সদস্য। চক্রের অন্যদের বিষয়ে তথ্য নেয়ার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন ওসি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3v5y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন