ধোবাউড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

- Advertisements -

ময়মনসিংহের ধোবাউড়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আবুল কালামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডোমঘাটা গ্রামে বুধবার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পরে শুক্রবার বেলা ১২ টার দিকে আবুল কালামকে গ্রেফতার করা হয়। এর আগে নির্যাতিতার মা বাদী হয়ে মামলা করেন।

Advertisements

ধোবাউড়া থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল কালাম গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন।

Advertisements

পরে রাত দশটার দিকে তার কিশোরী মেয়েকে ধর্ষণ করেন। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n6d1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন