নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

- Advertisements -

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী লালবাগ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মেজবাহ রহমান তাহসিন জানান, নিউমার্কেটের বটতলা এলাকায় শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের পাশে গুলির ঘটনা ঘটে। হামলাকারী তিনবার গুলি ছুড়ে শাহনেয়াজ হলের দিকে চলে যায়। পরে আবার ফিরে এসে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দ পেয়ে এগিয়ে গেলে তিনি একজনকে পড়ে থাকতে দেখেন। তখন তিনিসহ অন্যরা গুলি ছোড়া ব্যক্তিকে ধাওয়া করেন। ওই সময় হামলাকারী তার সহযোগীর মোটরসাইকেলে উঠে পালিয়ে যান।

Advertisements

গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া রতন হোসেন জানান, মোটরসাইকেলে দুজনকে দেখা গেছে। একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন, অপরজন নেমে গুলি ছোড়েন। দুজনের মুখেই মাস্ক ও মাথায় ক্যাপ ছিল।

নিউমার্কেট থানা পুলিশ জানায়, গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি গুলির চিহ্ন ছিল। তার পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও প্রিন্টের হাফ হাতা শার্ট।

Advertisements

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহতের পরিচয়ও জানার চেষ্টা করছে পুলিশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x5ex
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন