নির্যাতন সইতে না পেরে ছেলেকে পুলিশে দিলেন বাবা

- Advertisements -

পিরোজপুরে ছেলের নির্যাতন সইতে না পেরে  তাকে পুলিশে দিয়েছেন ববা। শুক্রবার (২৭মে) দুপুরে উপজেলার ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছেলের নাম অমিত শীল (২৫)। তিনি ইন্দুরকানী বাজারের নরসুন্দর অমল চন্দ্র শীলের  ছেলে, পেশায় সেলুন ব্যবসায়ী।

Advertisements

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দুরকানী বাজারে পিতা অমল শীলের (৬০) সঙ্গে একই দোকানে নরসুন্দরের কাজ করেন ছেলে অমিত। কিন্তু প্রায়ই নেশাগ্রস্ত হয়ে সামান্য কারণে বাবা-মাকে শারীরিক নির্যাতন করতেন।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, শুক্রবার ইন্দুরকানীতে সাপ্তাহিক বাজারের দিন থাকায় দোকানে কাজের চাপ বেশি ছিল। এ জন্য ছেলে অমিত শীলকে দোকানে কাজ করতে বলেন অমল শীল। এতে অমিত বাবার দিকে চাকু নিয়ে তেড়ে যায় এবং গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেন।

Advertisements

অমল শীলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি নির্যাতনের বর্ণনা দিয়ে কেঁদে ফেলেন। বলেন, ছেলের নির্যাতন থেকে আমি ও আমার স্ত্রী বাঁচতে চাই।  তাই বাধ্য হয়ে তাকে (অমিত) পুলিশের হাতে তুলে দিয়েছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xyyj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন