সুস্বাদু ইয়োগার্ট বার্ক ডেজার্ট বানাবেন যেভাবে

- Advertisements -

গরম পড়লেই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, আর সেই তালিকায় সবার আগে থাকে আইসক্রিম। কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই নিজেকে সংযত রাখেন। তখন বিকল্প হিসেবে টকদই বেছে নেওয়া হয় ঠিকই, কিন্তু প্রতিদিন একইভাবে দই খেতে কেউই ভালো লাগে লাগে না। একটু ভিন্ন স্বাদ চাইলে সহজেই দই দিয়েই বানিয়ে নিতে পারেন আইসক্রিমের মতো ঠান্ডা ও মজাদার ফ্রোজেন ইয়োগার্ট বার্ক।

এই ইয়োগার্ট বার্ক এখন স্বাস্থ্যসচেতনদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি দেখতে যেমন রঙিন ও আকর্ষণীয়, তেমনই খেতেও বেশ সুস্বাদু। সবচেয়ে বড় সুবিধা হলো এতে অতিরিক্ত চিনি বা কোনো প্রিজারভেটিভ ব্যবহার করতে হয় না। ফলে এটি অনেকটাই স্বাস্থ্যকর একটি ডেজার্ট।

Advertisements

দই মূলত প্রোটিনে সমৃদ্ধ, যা শরীরের জন্য উপকারী। একই সঙ্গে এটি হজমেও সহায়তা করে। ছোটদের জন্য এটি হতে পারে আইসক্রিমের একটি চমৎকার বিকল্প। এতে যেমন স্বাদ আছে, তেমনই রয়েছে পুষ্টিগুণ। তাই গরমে ঠান্ডা কিছু খেতে চাইলে আইসক্রিমের বদলে এই স্বাস্থ্যকর ডেজার্টটি সহজেই বেছে নিতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন –

উপকরণ

  • পানি ঝরানো টক দই বা গ্রিক ইয়োগার্ট ২ কাপ
  • মধু বা মেপল সিরাপ ৩ চামচ
  • নানা রকম বাদাম কুচি আধ কাপ
  • প্রোটিন পাউডার ১ থেকে ২ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স আধ চামচ
  • পাকা কলা ১টি

টপিংয়ের জন্য

  • পেস্তা, কাঠবাদাম বা আখরোটের কুচি ২ টেবিল চামচ
  • চকলেট চিপস ২ টেবিল চামচ
  • নানা রকম ফলের বীজ ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বড় পাত্রে দই, মধু, প্রোটিন পাউডার এবং ভ্যানিলা এসেন্স একসঙ্গে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একটি বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার বিছিয়ে তার ওপর প্রস্তুত করা দইয়ের মিশ্রণ ঢেলে দিন। স্প্যাচুলা বা চামচের সাহায্যে মিশ্রণটি প্রায় ১/৪ ইঞ্চি পুরু করে সমানভাবে ছড়িয়ে দিন।

Advertisements

তারপর চকলেট চিপস গলিয়ে দইয়ের স্তরের ওপর ছড়িয়ে দিন। এর ওপর কলার ছোট ছোট টুকরো দিয়ে দিন এবং হালকা করে বাদাম কুচি ছিটিয়ে দিন। এবার ট্রেটি ফ্রিজারে রেখে দিন ৩ থেকে ৪ ঘণ্টা বা পুরোপুরি শক্ত হওয়া পর্যন্ত। মিশ্রণটি জমে গেলে ট্রে থেকে পেপারসহ তুলে নিন এবং ছুরি বা হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।

টিপস

  • এটি ফ্রিজারেই সংরক্ষণ করুন এবং ২-৩ মাস পর্যন্ত ভালোভাবে খেতে পারবেন।
  • দইয়ের টক ভাব কমাতে চাইলে মিশ্রণের সঙ্গে সামান্য কোকো পাউডার যোগ করতে পারেন।
  • টপিংয়ে স্ট্রবেরি ব্যবহার করলে এটি দেখতে আরও আকর্ষণীয় হবে এবং খেতেও আরও সুস্বাদু লাগবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dlwn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন