বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

- Advertisements -

সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের মামলায় পলাশ দাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ জুন) দুপুরে পটিয়ার সেবাশ্রম মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়েছে র‍্যাব-৭।

গ্রেপ্তার পলাশ দাস সাতকানিয়ার নন্দীপাড়া গ্রামের সুনীলের ছেলে। তিনি মুদি দোকানের ব্যবসা করতেন।

Advertisements

র‍্যাব জানায়, তালাকপ্রাপ্ত দুই সন্তানের জননী এক নারী ক্রেতার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে পলাশ প্রেমের সম্পর্কে জড়ায়। ২০২১ সালের ৮ অক্টোবর তিনি তার মুদি দোকানে ওই নারীকে ধর্ষণ করেন। ওই নারী পরে জানতে পারেন পলাশ হিন্দু সম্প্রদায়ের এবং তার আগের স্ত্রী-সন্তান রয়েছে।

এক পর্যায়ে পলাশ ধর্ম পরিবর্তনের আশ্বাস দেন এবং ওই নারীর সঙ্গে সংসার করবেন বলে জানায়। একপর্যায়ে গর্ভের সন্তান আসলে গর্ভের সন্তানকে নষ্টসহ ওই নারীকে মারধর করে অভিযুক্ত পলাশ।

Advertisements

এই ঘটনায় ওই নারী বাদী হয়ে গত ২০ মে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/baui
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন