শ্যালিকার লাথিতে দুলাভাই নিহত

- Advertisements -

পৈত্রিক সম্পত্তির বিরোধপূর্ণ জমিতে বালু ফেলাকে কেন্দ্র করে দুই বোনের ঝগড়ার সময় শ্যালিকার ধাক্কায় বালুতে পড়ে দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, লাথি ও ধাক্কা মারায় মোন্তাজউদ্দিনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, রবিবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় বাজার এলাকায় বিরোধপূর্ণ পৈত্রিক জমিতে শাহিনূরের স্বামী মোন্তাজউদ্দিন ট্রাক দিয়ে বালু এনে রাখে। শাহিনূর ও তার স্বামী স্তুপকৃত বালু নিজেরা বহন করে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় বোন হোসনে আরা এসে বাঁধা দেন।

Advertisements

এনিয়ে দুই বোন হোসনে আরা ও শাহিনূরের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে পাশে থাকা মোন্তাজউদ্দিন এসে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করে।

এ সময় শ্যালিকা হোসনে আরার ধাক্কায় বৃদ্ধ দুলাভাই মোন্তাজউদ্দিন স্তুপকৃত বালুতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। বাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মোন্তাজউদ্দিনের মৃত্যু হয়। পুলিশ ঘটনার পর হোসনে আরার মেয়ের জামাই সফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করে।

নিহত মোন্তাজউদ্দিনের ছেলে বিল্লাল হোসেন দাবি করেন, ধাক্কা ও লাথি মারার কারণে তার পিতার মৃত্যু হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে আড়াইহাজার থানায় ছয়জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

Advertisements

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vgij
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন