অ্যাম্বুলেন্সে রোগীর বদলে মিলল ৫৮৯ বোতল ফেনসিডিল, গ্রেফতার ৩

- Advertisements -

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এর অভিযানে ফেনী থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে রোগীর বদলে ৫৮৯ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। এসময় তিনজনকে গ্রেফতার করে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সলিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। তারা হলেন মো. মহিউদ্দিন হোসেন (৩৩), মো. কামরুল হাসান (২৫) ও মো. কামাল হোসেন (৩২)।

Advertisements

আজ শুক্রবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি, কিছু মাদক কারবারি অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে ফেনসিডিল নিয়ে ফেনী থেকে চট্টগ্রামে আসছে। এ তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়।

Advertisements

পরে তাদের দেওয়া তথ্য মতে, অ্যাম্বুলেন্সের ভেতরে রোগী রাখার সিটের ওপর থেকে ৫৮৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে বলেও জানান মো. নুরুল আবছার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zw8k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন