এলাকায় বোরকা পরে ঘুরছিল যুবক, অতঃপর যা হলো…

- Advertisements -

সাতক্ষীরার শ্যামনগরে চোর ভেবে বোরকা পরা এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলার বাদঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisements

আটক কামরুল ইসলাম (৩৫) নামের ওই ব্যক্তি মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের বাসিন্দা।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শ্যামনগর সদরের বাদঘাটা সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে বোরকা পরা অবস্থায় কামরুল ইসলামকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। তাদের সন্দেহ সে চুরি করতে এসেছিল।

Advertisements

ওসি আবুল কালাম আরও জানান, আটক কামরুলকে জিজ্ঞাসাবাদে জানা গেছে তার দুই বউ। ছোট বউ বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় বোরকা পরে তাকে খুঁজছিল সে। থানায় তার বিরুদ্ধে কোনো চুরি অভিযোগের রেকর্ড নেই। তবে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে। বিষয়টি আরও তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9h8q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন