কুষ্টিয়ার দৌলতপুরে নেশাগ্রস্থ ছেলের ধাক্কায় মা নিহত

- Advertisements -

কুষ্টিয়ার দৌলতপুরে নেশাগ্রস্থ ছেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা। পরে স্থানীয়রা নেশাগ্রস্থ ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গোরস্থানপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, মৃত আবুল হোসেনের নেশাগ্রস্থ ছেলে মামুন (৪০) প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালেও তার মা জিন্নাতুন নেছা’র (৬২) কাছে নেশা করার জন্য টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে, মা ও ছেলের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
একপর্যায়ে নেশাগ্রস্থ ছেলে মামুন ক্ষুব্ধ হয়ে তার মা’কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মা জিন্নাতুন নেছা মারা যান। এসময় প্রতিবেশীরা ছুটে এসে ঘাতক মামুনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Advertisements
Advertisements
ছেলে মামুনকে আটক করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8oca
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন