বাগেরহাটের সৎ মা‘র বিরুদ্ধে শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

- Advertisements -
বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে ৬ বছর ৭ মাস বয়সী মো. তালহা নামের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৩মে) সন্ধ্যায় অভিযুক্ত সৎ মা রুবাইয়া আক্তারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
এর আগে সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিকালস-এর পিছনে ভাড়া বাড়িতে পানি ভর্তি বালতির মধ্যে মাথা দেওয়া অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎ মা রুবাইয়ার সাথে লখপুরে ভাড়া বাড়িতে থাকত।
আর তালহার আপন মা মনিরাও বিয়ে করে অন্যত্র বসবাস করছেন। 

মনিরা খানম বলেন, ফোনে ছেলের অসুস্থ্যতার খবর পেয়ে আমি এখানে আসি।

Advertisements
Advertisements
এসে শুনি আমার ছেলে বালতির পানিতে ডুবে মারা গেছে। কিন্তু বালতিতে সামান্য পানি ছিল। আমার ছেলের বয়স ৬ বছর ৭ মাস ও পানিতে ডুবে মারা যাওয়ার মত না। আমার মনে হয় ওর সৎ মা ওকে মেরে ফেলেছে। এই বলে বিলাপ করছিলেন মনিরা।
পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, আপতত দৃষ্টিতে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4l2p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন