শিক্ষার্থীর আত্মহত্যা: স্কুল কমিটির চেয়ারম্যানকে গণপিটুনি, উদ্ধার করলো পুলিশ

- Advertisements -

রাজধানীর কদমতলীর দনিয়া এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহারের (১৬) ‘রহস্যজনক আত্মহত্যাকে’ কেন্দ্র করে স্কুল কমিটির চেয়ারম্যানকে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা। পরে গণপিটুনির শিকার মাসুদ হাসান লিটনকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে হামলার এ ঘটনা ঘটে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আশরাফুজ্জামান বলেন, গতকাল বুধবার (২১ মে) একটা মেয়ে বাসায় অভিমান করে আত্মহত্যা করেছে। ওই স্কুলের শিক্ষার্থীদের অভিযোগ, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেছেন শিক্ষকরা। এরই পরিপ্রেক্ষিতে তারা একটা মব তৈরি করেছে। স্কুলের চেয়ারম্যানকে মারধর করেছে। মারধরের শিকার ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisements

এ ঘটনায় কোনো আটক বা গ্রেফতার আছে কিনা জানতে চাইলে ওসি বলেন, কোনো মামলা হয়নি। কেউ আটক বা গ্রেফতার নেই।

সহপাঠীদের অভিযোগ, শিক্ষকদের প্রকাশ্য অপমান ও মানসিক চাপে ভেঙে পড়ে আত্মহননের পথ বেছে নেয় দশম শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহার।

Advertisements

জানা যায়, স্কুলছাত্রীর রহস্যজনক আত্মহত্যাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভে ফেটে পড়ে শত শত শিক্ষার্থী। একপর্যায়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাসুদ হাসান লিটনের ওপর হামলার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, বুধবার নিজ বাসায় আত্মহত্যা করে দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাবিকুন নাহার। ঘটনার দিন স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসান লিটন ওই ছাত্রীকে পরীক্ষার কক্ষ থেকে ডেকে নিয়ে গালিগালাজ করেন এবং তার মাকে স্কুলে ডেকে পাঠান বলে অভিযোগ উঠেছে। পরে ক্লাসে না ফিরে বাসায় চলে যায় সাবিকুন নাহার। অপমান সহ্য করতে না পেরেই সাবিকুন আত্মহত্যা করেছে বলে দাবি সহপাঠীদের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c9ar
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন