নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে আবু ছিদ্দিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ী মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু ছিদ্দিক এলাকার মৃত আছমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ছিদ্দিক বিকেলে নিজের বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বাড়ির উঠানে কাজ করার সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
