খেলা নিয়ে দ্বন্দ্ব, ভাগ্নের ছুরিকাঘাতে মামার মৃত্যু

- Advertisements -

টাঙ্গাইলের মধুপুরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা আব্দুল জলিলের (৪২) মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দি‌কে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধরা বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শোলাকুড়ি ইউনিয়নের গিলগাইছা বাজারে কেরাম খেলার সময় শিহাব উদ্দিন ও নোমান মিয়ার সঙ্গে তাদের মামা আব্দুল জলিলের বিরোধ তৈরি হয়। প‌রে এই ঘটনাকে কেন্দ্র ক‌রে দুইপ‌ক্ষের মধ্যে মারামারি বাঁধে।

Advertisements

এ সময় ভাগ্নে পক্ষের লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু এই ঘটনার জের ধ‌রে শনিবার ইফতারের আগে আব্দুল জলিল হরিণধরা বাজারে মোটরসাইকেলে পেট্রোল তুলছিলেন।

এ সময় তার দুই ভাগ্নে শিহাব ও নোমান অতর্কিতভাবে আব্দুল জলিলের উপর হামলা চালায়। ভাগ্নের ছুরিকাঘাতে আব্দুল জলিল মাটিতে লুটিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisements

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, আব্দুল জলিল খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/symu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন