ছাত্রলীগের ৩২ জনকে আসামি করে ছাত্রদল নেত্রীর মামলা

- Advertisements -

চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মানসুরা আলম।

রোববার (২৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা ইসলামের আদালতে এ মামলা করেন তিনি।

Advertisements

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে তদন্ত করে আগামী ২৬ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, তিলোত্তমা শিকদার প্রমুখ।

গত রোববার (২২ মে) সন্ধ্যায় টিএসসির বাইরের চত্বরের পশ্চিম পাশে মানসুরা আলম ও জহুরুল হক হল শাখা ছাত্রদলের কর্মী আতিক মুর্শেদসহ বেশ কয়েকজনকে পেটায় ছাত্রলীগ।

Advertisements

মঙ্গলবার (২৪ মে) আবারও ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ বাধলে সেখানে ফের আহত হন মানসুরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ilqi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন