নেত্রকোনায় শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

- Advertisements -

নেত্রকোনার মোহনগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রহমত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

Advertisements

ওই আদালতের সরকারি কৌঁসুলি নুরুল কবীর রুবেল এসব তথ্য নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত আসামি- রহমত আলীর বাড়ি মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

জানা গেছে, ঘটনার সময় শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। ২০১২ সালের ৩ মে সকালে সে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। একপর্যায়ে বই-খাতা শ্রেণিকক্ষে রেখে মাঠে খেলার দাঁড়িয়ে থাকে।

Advertisements

তখন বিদ্যালয় সংলগ্ন বাড়ির রহমত আলী তাকে কোলে করে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।
আদালত সূত্র জানায়, মেডিকেল রিপোর্টসহ সব ধরনের সাক্ষ্য-প্রমাণে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক যাবজ্জীবন সাজা দিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4fu5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন