পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়া ফেরির মাস্টার বরখাস্ত

- Advertisements -

পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়া ফেরি ‘শাহজালাল’-এর ইনচার্জইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) তাকে বরখাস্ত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) থেকে আদেশ জারি করা হয়েছে।

Advertisements

এতে বলা হয়, মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত ‘ফেরি শাহজালাল’ সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় উক্ত ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে আজ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Advertisements

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহজালালের পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফেরির ২০ যাত্রী আহত হন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cmuj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন