বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর নিহত

- Advertisements -

বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো: রিয়াদ। সে ওই এলাকার মৃত তারার ছেলে এবং একটি ছাপাখানায় কাজ করতো।

Advertisements

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, সন্ধ্যার দিকে কয়েকজন যুবক দেখতে পান রক্তাক্ত অবস্থায় কৈচর খেলার মাঠে রিয়াদ পড়ে আছে। তখন তারা দ্রুত রিয়াদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রিয়াদ মারা যায়। রিয়াদের উরুর উপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

Advertisements

ওসি সাইহান ওলিউল্লাহ আরো বলেন, বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়৷ সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়৷মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ylk4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন