রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

- Advertisements -

রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় তানভীর মিয়া (২২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তানভীর জেলা শহরের বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে এবং রাজবাড়ীর পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক।

Advertisements

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় তানভীরকে পেটে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yw2z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন