রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডন গ্রেপ্তার

- Advertisements -

রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা ওরফে ডনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর ডিবি। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে অবস্থিত রাজশাহী রয়েল কোচিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisements

রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী এবং রাজশাহী রয়েল কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সোহেল রানা ডনকে রাজশাহী মহানগর ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে রাজশাহী মহানগর ডিবি পুলিশ হেফাজতে রয়েছে।

Advertisements
আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, বোয়ালিয়া থানার একটি মামলায় তাকে ডিবি গ্রেপ্তার করেছে। আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6pnp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন