গাঁজার গাছসহ জামাই-শ্বশুর গ্রেফতার

- Advertisements -

রাজশাহীতে গাঁজার গাছসসহ জামাই-শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া মহল্লার মিজানুর হোসেন (৪৭) ও তার জামাতা আমজাদ হোসেনকে (২৫)।

Advertisements

শনিবার মিজানুর হোসেনের বাড়িতে এ অভিযান চালায় চন্দ্রিমা থানা পুলিশ। রবিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিজানুরের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়িতে একটি গাঁজার গাছ পাওয়া যায়। তাই বাড়ি থেকে জামাই-শ্বশুরকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, জামাতা আমজাদের বাড়ি নওগাঁর নিয়ামতপুর গ্রামের শাহাপুর গ্রামে। রাজশাহীতে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের দু’জনের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cacu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন