জয়পুরহাটে ভুয়া এনএসআই সদস্য আটক

- Advertisements -

জয়পুরহাটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া সদস্য রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে জয়পুরহাট সদর  উপজেলার ভাদসা ইউনিয়নের বাঁশকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisements

আটককৃত রুবেল হোসেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা দক্ষিণ দিওর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

Advertisements

ওসি শাহেদ আল মামুন জানান, আটকৃত রুবেল হোসেন জেলার বিভিন্ন এলাকায় গিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ও সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার পরিচয় দিয়ে বেশকিছু সাধারণ মানুষদের সরকারি আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছিল। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় একটি পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9ntu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন