ভাঙ্গায় কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি

- Advertisements -

ভাঙ্গায় একটি কবরস্থান থেকে নয়টি কঙ্কাল চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে উপজেলার হমিরদী ইউনিয়নের মাধপুর কবরাস্থানে।

ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর থেকে যাওয়ার পথে মাধবপুর এলাকায় হাতের বামপাশে এ কবরস্থানটি অবস্থিত। এলাকাবাসী প্রায় ৭০ বছর ধরে এই কবরস্থানে এলাকার মৃত ব্যক্তিদের দাফন দিয়ে আসছে।
শুক্রবার দুপুর ৩টার দিকে ওই এলাকার কয়েকজন বাসিন্দা ওই কবরাস্থানে গিয়ে কবর দেওয়া নয়টি কবর ফাঁকা অবস্থায় দেখতে পান।

Advertisements

পরে কাছে গিয়ে ওই কবরে কোন মানুষের দেহের কোন অস্তিত্ব পাননি।
মাধবপুর গ্রামের বাসিন্দা কাজী কাওসার (৫৩) জানান, চুরি হওয়া কঙ্কালের মধ্যে দেড় মাস আগে কবর দেওয়া এক নারীর কঙ্কালও রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী কবরস্থানের নিরাপত্তা জোরদার করার দাবি জানান।

এ ব্যাপারে কথা হয় ইউপি সচিব মো. আকতারুজ্জামানের সাথে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. আকতারুজ্জামান বলেন, মাধবপুর কবরস্থানের নয়টি কবর খুড়ে নয়টি কঙ্কাল চুরি হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, আজ শুক্রবার বিধায় এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া সম্ভব হয়নি।

Advertisements

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, মাধবপুর কবরস্থান থেকে নয়টি কঙ্কাল চুরির কথা পুলিশকে কেউ জানায়নি। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আাইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x1te
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন